ক্রিকেট

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট লড়াই

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট লড়াই।
​মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজকে কেন্দ্র করে টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাধারণ দর্শকদের মাঠে আসার সুযোগ করে দিতে এবারের টিকিটের দাম রাখা হয়েছে বেশ সস্তা।
​বিসিবির ঘোষণা অনুযায়ী, মাত্র ৫০ টাকা খরচ করেই মাঠে বসে সরাসরি খেলা উপভোগ করা যাবে। ৫০ টাকার টিকিট দিয়ে দর্শকরা পূর্ব গ্যালারিতে (ছাউনিবিহীন) বসে খেলা দেখতে পারবেন, যার দাম আগে ছিল ১০০ টাকা।
​এছাড়া অন্যান্য স্ট্যান্ডের টিকিটের মূল্যও জানানো হয়েছে। উত্তর গ্যালারি এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (দক্ষিণ গ্যালারি) টিকিটের দাম ধরা হয়েছে ৭৫ টাকা। ক্লাব হাউজ বা শহীদ জুয়েল স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ২০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা এবং ভিআইপি বা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা।
​ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগ্রহী দর্শকরা বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই নিজেদের টিকিট সংগ্রহ করতে পারবেন।

এই বিভাগের আরো সংবাদঃ