অনান্য সংবাদঅন্যান্য খেলাধুলা

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: মহার্ঘ ভাতায় বাড়বে বেতন

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: মহার্ঘ ভাতায় বাড়বে বেতন।সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক চাপ কমাতে মহার্ঘ ভাতা চালুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন গ্রেড অনুযায়ী ভাতার হার নির্ধারণ করা হয়েছে, যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি শতাংশ সুবিধা পাবেন।

গ্রেডভিত্তিক ভাতার হার:
১১তম থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ২৫%
৪র্থ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০%
১ম থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০%

কত বাড়বে বেতন?
নতুন ভাতার ফলে মাসিক আয় প্রায় ৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া কেউই ৪,০০০ টাকার কম ভাতা পাবেন না। তবে এর সাথে আগের ৫% বিশেষ প্রণোদনা বাতিল করা হবে।
পেনশনভোগীরাও পাবেন সুবিধা
এই ভাতার আওতায় পেনশনভোগীদেরও রাখা হয়েছে। ভবিষ্যতে ইনক্রিমেন্টের সময় এই ভাতা মূল বেতনের সাথে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যা দীর্ঘমেয়াদে আর্থিক সুবিধা বাড়াবে।

কবে থেকে কার্যকর হবে?
চলতি অর্থবছরের মধ্যেই এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই বাড়তি অর্থ পাওয়া যেতে পারে।
কেন নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত?

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের ওপর চাপ বেড়েছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই উন্নয়ন বাজেট পুনর্বিন্যাস করে এই ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় যে অসন্তোষ তৈরি হয়েছিল, এই উদ্যোগ তা অনেকটাই কমাবে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরো সংবাদঃ