
হঠাৎ LPG এর দাম বিদ্ধি দেখুন কত টাকা।দেশে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ডিসেম্বর মাসে ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য পূর্বের ১,২১৫ টাকার জায়গায় ৩৮ টাকা বাড়িয়ে ১,২৫৩ টাকা করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের মূল্যও সমন্বয় করা হয়েছে—আগের ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩২ পয়সায়।
ঘোষিত এই নতুন দাম মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই মাসে অটোগ্যাসের দামও ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছিল।



