
এবার বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম।দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। এতে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন—সব ধরনের তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী:
ডিজেল এখন লিটারপ্রতি ১০৪ টাকা,
অকটেন ১২৪ টাকা,
পেট্রোল ১২০ টাকা এবং
কেরোসিন ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতেই মাসভিত্তিক স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর মাসের জন্য এ নতুন দাম ঠিক করা হয়েছে।
নতুন হার ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।



