অনান্য সংবাদঅন্যান্য খেলাধুলা

সারা দেশে ভূমিকম্প ঢাকায় নিহত একাধিক

২৪ নিউজ স্পোর্টস ডেস্ক:
সারা দেশে ভূমিকম্প ঢাকায় নিহত একাধিক।আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোসহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। আকস্মিক কম্পনে পুরো শহরে আতঙ্ক দেখা দেয় এবং অনেকে ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকায় অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় বা ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত নয়। দেশের অন্য এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যে জানা যায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। নরসিংদী জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম এলাকায় এর উৎস সনাক্ত হয়েছে। ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি ঘটেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরো সংবাদঃ